, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনায় আন্দোলনরত ৮শিক্ষার্থীসহ পুলিশ আহত




খুলনায় আন্দোলনরত ৮শিক্ষার্থীসহ পুলিশ আহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ০২ ২০১৮, ২২:০২ | 1059 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদী হাসান, খুলনা:- খুলনায় পালাতে গিয়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত আট শিক্ষার্থী ও এক ট্রাফিক পুলিশকে আহত করেছে কাগজপত্রবিহীন একটি প্রাইভেটকার (খুলনা মেট্রো-চ-১১-০২৭১)।

বৃহস্পতিবার (০২ আগস্ট) বিকেল ৩টার দিকে টাইগার গার্ডেনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন – খুলনা সরকারি (খুলনা কমার্শিয়াল কলেজ) কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মেহেদী হাসান আবুজর, বয়রা মডেল কলেজের ছাত্র মিহান, আগাখান স্কুলের ৭ শ্রেণির রাফিদ হাসান, মহসিন কলেজের ছাত্র রাজু ও ট্রাফিক পুলিশের এটিএসআই আবু সোলাইমান। এছাড়া বিকেল ৪টার দিকে খুলনা উন্নয়ন কর্তপক্ষের (কেডিএ) একটি গাড়ি শেখ পাড়া এলাকায় আন্দোলনকারী খানজাহান আলী সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী মো. জাহিদ, সরকারি সুন্দরবন কলেজের আজবার রাজ, স্কুল শিক্ষার্থী রাফিদ ইসলামকে চাপা দেয়।

 

আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়লাপোতা থেকে একটি প্রাইভেটকার আসছিল। সেটি থামিয়ে চালকের কাছে কাগজপত্র দেখতে চান আন্দোলকারীরা। চালক কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে চালক গাড়ি নিয়ে পালাতে চাইলে আবার বাধা দেন শিক্ষার্থীরা। তখন চালক বেপরোয়াভাবে শিববাড়ি হয়ে যশোর রোড দিয়ে পালাতে গেলে গাড়ির ধাক্কায় পড়ে যান পাঁচ শিক্ষার্থী। আর ট্রাফিক পুলিশ রাস্তার পাশের তারকাঁটার উপর পড়ে আহত হন।

 

পরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল নিয়ে প্রায় ১০ কিলোমিটার ধাওয়া করে ফুলবাড়ি গেট এলাকা থেকে কারটিকে আটক করেন। তবে গাড়ি রেখে পালিয়ে যান চালক।

 

এছাড়া বিকেল ৪টার দিকে ভূমি অফিসের একটি গাড়ি শেখ পাড়া এলাকায় আন্দোলনকারী কলেজ শিক্ষার্থী মো. জাহিদকে চাপা দেয়। তাকে তাৎক্ষণিকভাবে কিউর হোম ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

 

ঢাকায় আন্দোলনরত ক্ষুদে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে খুলনায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

 

মহানগরীর শিববাড়ি মোড়ে বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুর ১টা থেকে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ করছেন। যা বিকেল ৪টায় শেষ হওয়ার কথা থাকলে সাড়ে ৪টায়ও শেষ হয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET