৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মোহনপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০১৮, ২১:৩৯ | 777 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী থেকে:-রাজশাহীর মোহনপুর উপজেলায় এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক লম্পট জাহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গৃহবধুর স্বামী বাদি হয়ে মোহনপুর থানায় ধর্ষণ জাহিরুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেছেন। গৃহবধুকে উদ্ধার করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুলিশ। মামলার সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার ইলামতপুর গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীকে একই গ্রামের আক্কাস আলীর ছেলে লম্পট জাহিরুল ইসলাম ৩/৪ দিন ধরে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৬ সেপ্টেম্বর রাতে শয়ন কক্ষে ঢুকে গৃহবুধকে জোর করে ধর্ষণ করে। ওই সময় গৃবধুর স্বামী বাড়িতে ছিলেন না। থানায় মামলা দায়ের করলে পুলিশ গৃহবধুকে উদ্ধার ও লম্পট জাহিরুল ইসলাম (২৪) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, গৃহবধুকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও আসামিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET