দাগনভূঞা প্রতিনিধিঃ
আজকের সময় লেখক-পাঠক ফোরাম দাগনভূঞা শাখার আয়োজনে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সময় পত্রিকার ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় ফোরামের অস্থায়ী কার্যালয়ে রবিবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ভূঞা। পাঠক ফোরামের সভাপতি আবদুল্যাহ আল মারুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রাফিউল ইসলাম, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক ইমাম হাছান কচি, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ইমাম রাসেল, দাগনভূঞা আজিজিয়া সিনিয়র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল হুদা হুদন, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন।
ফেনী প্রতিনিধি এ.বি.সিদ্দিক সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুন, দাগনভূঞা প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম উল্যাহ বাবুল, কোষাধ্যক্ষ কাজী ইফতেখার, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আলম রিগান, মাসিক স্বপ্নঘুড়ি সম্পাদক কবি শওকত ইমতিয়াজ, ছন্দের যাদুকর সম্পাদক কবি সজীব ওছমান, সমমনা প্রি-ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক কৃষ্ণ ধন পাল, বীমা কর্মকর্তা মোখছেদুর রহমান পাভেল, কাদের স্যার হোমিও মেডিকেলের পরিচালক ডাঃ আনওয়ারুল কবির শাহেদ, লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার সদস্য সচিব জহিরুল ইসলাম রাসেল, দাগনভূঞা ফিজিওথেরাপী সেন্টারের পরিচালক ডাঃ ফখরুল ইসলাম, দৈনিক ভোরের ডাক দাগনভূঞা প্রতিনিধি মোঃ ইউছুপ, ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির অর্থ সম্পাদক কাজী নজরুল ইসলাম সোহাগ, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশীম কুমার নাথ, দক্ষিণ করিমপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির উদ্দিন, কবি হেলাল একাডেমীর উপদেষ্টা খুরশীদ আলম, শিল্পী আকরাম হোসেন প্রমুখ। শেষে অতিথিবৃন্দ কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন।









