২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে কলেজ ছাত্র এনামুল নিখোঁজের ৩৪ দিনের সন্ধান মিলেনি




চৌদ্দগ্রামে কলেজ ছাত্র এনামুল নিখোঁজের ৩৪ দিনের সন্ধান মিলেনি

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০১৮, ১৭:৪৬ | 908 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে এনামুল হক নামে এক ছাত্র নিখোঁজের ৩৪ দিনেও সন্ধান মিলেনি। এনামুল উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের এবাদুল্লাহ মাস্টারের পুত্র ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র। এনামুলকে না পেয়ে তার বাবা এবাদুল্লাহ মাস্টার ও মা বেগমের কান্না থামছে না।
নিখোঁজ এনামুলের ভাই মনিরুজ্জামান জানান, এনামুল হক(২২) পবিত্র কোরআনের হাফেজ। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইসলামিক স্টাডিজ বিষয়ে পড়ালেখা করে। গত ৩ সেপ্টেম্বর দুপুরে এনামুল বাড়ি থেকে কুমিল্লার উদ্দেশ্যে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও গতকাল রোববার পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি(নং-৭৯৪) করা হয়েছে। কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে ০১৮১৯০৫১৫২২ নাম্বারে বা নিকটস্থ থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন মনিরুজ্জামান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET