২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কচুবাড়ি আর্দশ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন’




কচুবাড়ি আর্দশ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন’

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০১৮, ১৯:১৫ | 758 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও প্রতিনিধি :
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৮০ লক্ষ টাকা ব্যয়ে মঙ্গলবার (৯ অক্টোরবর) সকালে ওই বিদ্যালয়ে গিয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ভবনটি নির্মাণ হলে ওই এলাকার অসংখ্য শিক্ষার্থী পাঠদানের সুযোগ পাবে।
উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। আ.লীগ সরকার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন করা জন্য। এ সরকারের জন্যেই দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।
কচুবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মোশারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ নেওয়াজ কাদির শাকিল চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান নজরুল সহ স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET