২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




‘ঘটনার দিন আমার স্বামী সিএমএইচে ভর্তি ছিলেন’

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০১৮, ২২:১২ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদকঃ-  ২১ আগস্ট গ্রেনেড হামলার দিন তৎকালীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ছিলেন বলে দাবি করেছেন তার স্ত্রী শিরিন রহিম।

১০ অক্টোবর, বুধবার আবদুর রহিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ দাবি করেন শিরীন রহিম।

শিরিন রহিম বলেন, ‘ঘটনার দিন আমার স্বামী অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি ছিলেন। ১৫ দিন তিনি হাসপাতালে ভর্তি। কিন্তু তারপরও মামলায় তার নাম যুক্ত করা হয়েছে। উনার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, সাক্ষী নাই। ফিল্ড অফিসারকে এ বিষয়ে ডাকা হয়েছিল, তিনি এ বিষয়ে কিছুই বলেননি। সবাই উনাকে এত সম্মান করেন। শুধুমাত্র বিএনপির সময় এনএসআইয়ের ডিজি থাকার কারণেই তাকে সাজা দেওয়া হয়েছে।’

আবদুর রহিম পরবর্তীকালে মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করেছিলেন বলে অভিযোগ রয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি তো তখন অবসরে গেছেন, তার জায়গায় রেজ্জাকুল হায়দার সাহেব এসেছিলেন। তাহলে এখানে তার কী করার থাকতে পারে?’

শিরিন রহিম আরও বলেন, ‘আমার জীবনে হয়তো আমি অপরাধ করতে পারি, ভুল-অন্যায় করতে পারি। কিন্তু আমার স্বামী জীবনে মিথ্যা কথা বলেননি, অন্যায় কাজ করেননি। করতে পারলে হয়তো জীবনে অনেক কিছু করতে পারতেন। আমার ৪০ বছরের বিবাহিত জীবনে তাকে কোনো অন্যায়ের পক্ষ নিতে দেখিনি। এমন কোনো মানুষ নেই উনার জন্য দোয়া করে না। এই রায় প্রত্যাখ্যান করছি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET