৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী যৌণ নিপিড়ণে বখাটে গ্রেফতার, এক বছরের কারাদণ্ড

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০১৮, ২১:১৮ | 954 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খোকন হাওলাদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে যৌণ নিপিড়নের সময় পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক বখাটে ছাত্রকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।  আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী স্কুল এ্যান্ড কলেজের নবম শ্র্রেণির শিক্ষার্থী ও সীমান্তবর্তি উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের মালয়েশিয়া প্রবাসীর মেয়েকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্ন সময়ে যৌণ নিপিড়ন করে আসছিল রত্নপুর ইউনিয়নের বারহাজার বড়িয়ালি গ্রামের এনাম তালুকদারের ছেলে বিএম কলেজের শিক্ষার্থী আশিকুল ইসলাম ওরফে আমিন তালুকদার (২০)। আমিনের উত্তক্তর কারনে ওই ছাত্রী স্কুলে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। এমন অভিযোগের পর গতকাল শনিবার সাদা পোশাকে এএসআই জাহিদুল ইসলামকে ওই এলাকায় পাঠালে দুপুরে স্কুলের রাস্তায় ওই ছাত্রীকে যৌণ নিপিড়নের সময় হাতেনাতে আমিনকে আটক করে পুলিশ।
আটক আমিনকে শনিবার বিকেলে আগৈলঝাড়া ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস অভিযুক্ত আমিনকে দঃ বিঃ ১৮৬০ সালের ৫০৯ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আমিনকে শুক্রবারই বিকেলেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET