, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • হারিয়ে যাওয়ার দুই দিন পর মিলল শিশুর লাশ




হারিয়ে যাওয়ার দুই দিন পর মিলল শিশুর লাশ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০১৮, ২৩:১৪ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.এইচ.নাহিদ !!  কুষ্টিয়া ইবি থানার ঝাউদিয়া আস্তানগর গ্রামের হারিয়ে যাওয়া দুই বছরের সেই শিশুটির লাশ মিলল বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে ডুবার কচুরিপানার মধ্যে।
জানা যায়, গত রবিবার সকাল ৯ টায় শিশুটি বাড়ি থেকে খেলা করতে করতে হারিয়ে যায়। শিশুটির নাম সাকিব (২)। সাকিব
কুষ্টিয়া ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়ন আস্তানগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। হারিয়ে যাওয়ার পর থেকেই শিশুটিকে সব স্থানে খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে শিশুটির লাশ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে ডোবায় কচুরিপানার মধ্যে ভাসতে দেখে স্থানীয়রা।
শিশুর সাকিবের পিতা মনিরুল ইসলাম দাবি তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ ব্যাপারে ইবি থানায় নিয়মিত মামলা করবেন বলে জানা গেছে। অপর একটি সূত্রে জানা যায়, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে গেছে।
ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা সকালে সংবাদ পেয়ে আস্তানগর প্রাথমিক বিদ্যালয়ের পাশের জলাশয় থেকে শিশুটিকে উদ্ধার করি। এই জলাশয়টি শিশুর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য শিশুটির লাশ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলে বোঝা যাবে শিশুটিকে হত্যা করা হয়েছে কিনা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET