খোকন হাওলাদার, বরিশালঃ
বরিশাল নগরীর ব্যাপ্টিষ্ট মিশন রোডে নিউ সাকসেস কোচিং সেন্টারে ছাত্রীর হামলায় অপর এক ছাত্রীর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
আহত সূত্রে জানা গেছে, ওই এলাকার মনোয়ার মিয়ার মহিলা ম্যাচের ভাড়াটিয়া ও নিউ সাকসেস কোচিং সেন্টারের নার্সিং ক্লাসের ছাত্রী রাশিদা আকতারের সাথে তারই ক্লাসের হনুফার সাথে প্রেমজনিত ঘটনা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাশিদা হনুফাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাকচিৎকার শুনে ম্যাচের অন্যান্য ছাত্রীরা ঘটনাস্থলে ছুটে যায়। এবং আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
অনুসন্ধানে আরো জানা গেছে, ওই কোচিং সেন্টারের পরিচালক সজল ও জয়দেব হালদার দীর্ঘদিন ধরে কোচিং সেন্টারের ছাত্রীদের সাথে অসামাজিক কার্যকলাপ করে আসছে। মাস কয়েক পূর্বে প্রেমজনিত ঘটনায় এক ছাত্রী বিষপান করে। প্রায় সময়ই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে প্রেমজনিত ঘটনা ঘটে। এ যেন কোচিং সেন্টার নয়, এক প্রেম কানন স্কুল।
এছাড়াও ওই প্রতিষ্ঠানটির কোন বৈধ কাগজপত্র নেই। তারা সরকারি আইএইচটি’র শিক্ষকদের সাথে নিজেদের ছবি তুলে পোষ্টার বানিয়ে ভর্তির জন্য প্রচার করে আসছে বলে অভিযোগ রয়েছে।









