নজরুল ইসলাম চৌধুরীঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) মহাজোট প্রার্থী শিরীন আখতার এমপি নৌকা প্রতীকে নির্বাচনী প্রচারণায় বুধবার (১২ ডিসেম্বর) সকাল থেকে গণসংযোগ শুরু করেছেন।

সকালে ছাগলনাইয়া উপজেলা আ’লীগ কার্যালয় থেকে গণসংযোগ শুরু করেন শিরীন আখতার। পৌর শহরের জমদ্দার বাজার, কলেজ রোড়সহ বিভিন্ন সড়কের আশপাশের দোকানী ও পথচারী ভোটারদের নিকট নৌকা মার্কায় ভোট চান। এসময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাসদের নেতাকর্মীরা গণসংযোগে শিরীন আখতারের পাশে ছিলেন।
Please follow and like us:









