১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় মহাজোট প্রার্থী শিরীন আখতারের সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০১৮, ২১:৪২ | 1017 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ
ফেনী-১ আসনের (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) মহাজোট প্রার্থী জাসদ নেত্রী শিরীন আখতারের নির্বাচনী প্রচারণায় বিশাল মিছিলে জনতা ঢল নামে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল এ মিছিল শুরু হয়ে পৌর শহরের জিরো পয়েন্টে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে আলোচনা সভায় ছাগলনাইয়া উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের উপস্থাপনায় ও সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফেনী-১ আসনের মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী শিরীন আখতার এমপি, ফেনী জেলা আ’লীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া পৌর মেয়র এম মোস্তফা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মীর আবদুল হান্নান।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, গত নির্বাচনে ফেনী-১ আসনে শিরীন আখতার এমপি নির্বাচিত হওয়ার পর থেকে শিরীন আখতারের সাথে আ’লীগের মনোমালিন্যতা ছিলো কিন্তু তিনি নৌকার প্রার্থী হওয়ায় আমরা সব ভুলে গিয়েছি। নৌকার জয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার জয় নিশ্চিত করবো।
প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার বলেন, আমার সাথে স্থানীয় আ’লীগের মনোমালিন্যতা থাকলেও আমি সবাইকে অতীত ভুলে গিয়ে ভবিষ্যৎ জয় নিশ্চিত করতে সকলকে এক হয়ে কাজ করার অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, ভবিষ্যতে আমরা আর ভুল বুঝাবুঝির কাজ করবোনা। সবার মতামতের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। তিনি আরো বলেন, বিজয়ের মাসে আমরা আরো একটি বিজয় শেখ হাসিনাকে উপহার দিবো।
এসময় আওয়ামীলীগ ও জাসদের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET