নজরুল ইসলাম চৌধুরীঃ
ফেনী-১ আসনে মহাজোট প্রার্থী শিরীন আখতারের নৌকা প্রতীককে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে চায় জাসদ। স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ শিরীন আখতারের সাথে অতীতের ভুল বুঝাবুঝি ভুলতে না পেরে বিদ্রোহী প্রার্থী আপেল প্রতীকের শেখ আবদুল্লাহকে সমর্থন জানিয়ে সভা সমাবেশ করতে দেখে নৌকা প্রতীককে নির্বাচিত করতে নির্বাচনী প্রচারণায় দিনরাত অক্লান্ত প্রচারণায় মরিয়া হয়ে উঠেছে জাসদ নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে নৌকা নৌকা স্লোগানে গালা ফাটিয়েছে জাসদ নেতৃবৃন্দ। মিছিল শেষে পৌর শহরের শূন্য রেখায় পথ সভায় বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব নাদির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, শিরীন আখতারের অনুজ রোকেয়া রফিক বেবী, জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, ছাগলনাইয়া উপজেলা জাসদের যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইয়া সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা জাসদের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









