, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনায় নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর সংবাদ সম্মেলন




খুলনায় নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৮, ২৩:২৪ | 913 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা প্রতিনিধিঃ- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সালাম মুর্শেদী।

এসময় তিনি খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ করেন।

সংবাদ সম্মেলন সালাম মুর্শেদী জানান, গত কয়েকদিনে তার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী নিজে ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা, ভাঙচুর চালিয়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীরা গত ২১ ডিসেম্বর দিনগত রাতে তেরখাদা উপজেলার হাড়িখালি, ২২ ডিসেম্বর দিনগত রাতে তেরখাদা উপজেলার চর কুশলাতে আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। ২৩ ডিসেম্বর দিনগত রাতে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে রাজাপুর বারোপুনের মোড় এলাকায় নির্বাচনী অফিস পুড়িয়ে দেন। সন্ত্রাসীরা এসময় সাইদ নামে একজন আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে আহত করেন। এসময় সন্ত্রাসীরা তার ব্যবহারিক মোটরসাইকেলটি পুড়িয়ে দেন। একইভাবে গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় রূপসার জাবুসা এলাকা থেকে ধারালো অস্ত্র দিয়ে যুবলীগ নেতা মোস্তাককে কুপিয়ে আহত করেন। এসময় বিএনপির সন্ত্রাসীরা ৩/৪টি মোটরসাইকেল ভাঙচুর করেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোল্ল্যা জালাল উদ্দিন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET