, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম এর সাথে লাল সবুজ উন্নয়ন সংঘ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ




দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম এর সাথে লাল সবুজ উন্নয়ন সংঘ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০১৯, ২৩:৩৬ | 954 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.এইচ.নাহিদ !! কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ নজরুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস,ইফটিজিং, দুর্নীতি, রোধে একধাপ এগিয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের কু্ষ্টিয়া জেলা কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (১৮ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় লাল সবুজ উন্নয়ন সংঘের কু্ষ্টিয়া জেলা শাখা কমিটির নেতৃবৃন্দরা দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ মোহাঃ নজরুল ইসলামের অফিস কক্ষে সৌজন্য সাৎক্ষাত করেন।

সৌজন্য সাৎক্ষাতের সময় সংগঠনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মতবিনিময় করা হয়। এ সময় ওসি মোহাঃ নজরুল ইসলাম, সংগঠনের এমন মহৎ কার্যক্রমের ধারাকে অব্যাহত রাখার আহবান জানান এবং সকল ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

আর লাল সবুজ উন্নয়ন সংঘের নেতৃবৃন্দরা বলেন, বর্তমানে তারুণ্যের শক্তি দেশের কল্যাণের জন্য বিভিন্ন কার্যক্রমে অবদান রাখে। সে হিসেবে বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস,ইফটিজিং, দুর্নীতি, রোধ করাই এই সংঘের কাজ।

এ সময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের কু্ষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ মিলন আলী,সাধারন সম্পাদক মোহাঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রসেনজিত রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বাধীন আহমেদ,দপ্তর সম্পাদক মোজাহিদ,আরো উপস্হিত ছিলেন হাজী আহসান হাবিব লেলিন,এসটিভির দৌলতপুর প্রতিনিধি মোহাঃ জিল্লুর রহমান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET