, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • নতুন চ্যালেঞ্জ নিয়ে রাজনীতি করবে জাসদঃ ইনু




নতুন চ্যালেঞ্জ নিয়ে রাজনীতি করবে জাসদঃ ইনু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২৫ ২০১৯, ০০:৩৩ | 912 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.এইচ.নাহিদ!! তথ্যমন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন,বাংলাদেশের মাটিতে নতুন চ্যালেঞ্জ নিয়ে রাজনীতি করবে জাসদ।তিনি আরও বলেন,জঙ্গী,সন্ত্রাসী,লুটেরাবাদের মতই দেশটাতে ভরে গেছে ভেজাল কারবারীতে।সব কিছুতেই ভেজাল।খাদ্যে ভেজালকারীরা দেশ ও জাতির শত্রু।যারা খাদ্যে ভেজাল মেশায় , ফরমালিন দেয়,কৃষকের ন্যায্য দাবী পূরণ করেনা, তাদের নিয়ে ছিনিমিনি খেলে,তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জাসদ।তিনি বলেন,কৃষকদের দাবী দাওয়া নিয়ে ইতোমধ্যেই রাজপথে নেমে এসেছে জাসদ।জাসদ সরকারে থেকেই দেশ ও জনগনের কথা বলবে।হাসানুল হক ইনু শুক্রবার ভেড়ামারা উপজেলা জাসদ আয়োজিত বর্ণাঢ্য ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতার সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন,ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব সোহেল মারুফ,জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন,কুষ্টিয়া জেলা সভাপতি গোলাম মহসীন, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ,ভেড়ামারা বিজেএম কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দীন, বাহাদুর পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, চাঁদগ্রাম ইউপি‘র চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, হাজী কল্যান পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ আলহাজ্ব জৈমুদ্দিন আহমেদ,উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ সুজা উদ্দীন,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, জাসদ নেতা বশির উদ্দীন বাচ্চু,হাজী নূর ইসলাম,হাসান সরোয়ার,ডা.মো.ছায়েদ আলী প্রমুখ সহ বিভিন্ন শ্রেনী পেশার মা্নুষ।পরে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET