, , ,

শিরোনামঃ-




হিলিতে কমেছে ভারত থেকে আমদানি করা পেয়াঁজের দাম

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০১৯, ০৭:৩২ | 1126 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধিঃ হিলি স্থলবন্দরে দুই দিনের ব্যবধানে কমেছে ভারত থেকে আমদানি করা পেয়াঁজের দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে কমেছে ৩ থেকে ৫ টাকা।

গত তিন দিন আগে হিলি বন্দরে ভারত থেকে আমদানি করা যে পেয়াঁজ বিক্রি হতো ২৫ থেকে ২৬ টাকা আজ সেই পেয়াঁজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা দরে।দাম কমার কারন হিসেবে আমদানিকারকরা বলছেন, পেয়াজের আমদানি বেশি হওয়াতে পেয়াজের দাম কমেছে।

যেখানে প্রতিদিন ভারত থেকে ২০ থেকে ২৫ গাড়ি পেয়াজ আমদানি হতো এখন ৫০ থেকে ৬০ ট্রাক পেয়াজ আমদানি হচ্ছে। সামনে কুরবানি ঈদের কারনে তারা প্রচুর পরিমান পেয়াজের এলসি করছে। আমদানিকারকরা মনে করছে আবহাওয়া ভালো থাকলে পেয়াজের দাম স্বাভাবিক থাকবে।

হিলি কাষ্টমস সুত্রে জানায়, চলতি সপ্তাহের ২ কর্ম দিবসে হিলি স্থলবন্দর দিয়ে ৯৮ ট্রাকে ২ হাজার ৪শ ৫০ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হয়েছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET