, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবোনা: ছাগলনাইয়ার নবাগত ইউএনও সাজিয়া তাহের




অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবোনা: ছাগলনাইয়ার নবাগত ইউএনও সাজিয়া তাহের

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০১৯, ২০:৪৮ | 1009 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ 
রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ছাগলনাইয়ার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরীর নিকট থেকে দায়িত ভার গ্রহণ করেছেন নবাগত ইউএনও সাজিয়া তাহের। জাতীয় ভোক্তা অধিকার অধুদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক পদে পদন্নোতি পেয়ে রবিবার ছাগলনাইয়া ত্যাগ করেন বিদায়ী ইউএনও শাহিদা ফাতেমা চৌধুরী। এসময় নবাগত ইউএনও সাজিয়া তাহের উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আপনাদের কল্যাণে শতভাগ কাজ করে যাবো। আমি অন্যায়-দুর্নীতি করিনা কারো অন্যায় ও দুর্নীতিকে আমি প্রশ্রয় দিবোনা। বিদায় ও রবণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ্ উদ্দিব আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, ফেনী জেলা সাজদের সভাপতি কাজী আবদুল বারী, ছাগলনাইয়া পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা ছাঈদুল হক, সমাজ সেবা কর্মকর্তা আলমগীর মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ রফিক উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া জোনাল অফিস’র ডিজিএম আবু বকর শিবলী সহ মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET