, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • অবৈধ স্থাপনা উচ্ছেদ করাকে কেন্দ্র করে ভূমি কর্মকর্তার অফিস কক্ষে হামলা ও ভাংচুর




অবৈধ স্থাপনা উচ্ছেদ করাকে কেন্দ্র করে ভূমি কর্মকর্তার অফিস কক্ষে হামলা ও ভাংচুর

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২১, ১৯:১০ | 963 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে হাট চান্দিনায় অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করাকে কেন্দ্র করে ভূমি কর্মকর্তার অফিস কক্ষে হামলা ও ভাংচুর করে অফিস সহায়ক মারপিটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাদিলা বাজারে বেতদিঘী ইউনিয়ন ভূমি অফিসে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো.আব্দুস সাদেক বাদী হয়ে ওই অবৈধ দখলদারদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মমলা দায়ের করেছেন। একই সাথে হাট ইজারাদার আমিনুল ইসলাম টোল আদায়কারীকে মারপিটের ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন।
মামলার এজাহার সুত্রে জানা গেছে,উপজেলার বেতদিঘি ইউনিয়নের মাদিলা হাট বাজার এলাকায়,হাট চান্দিনার জমিতে স্থানীয় কতিপয় ব্যবসায়ীরা অবৈধভাবে পাকা দোকান ঘর নির্মানের কাজ করছিল। বিষয়টি বেতদিঘি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো.আব্দুস সাদেক জানতে পেরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভুমি) কানিজ আফরোজকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন ওই অবৈধ্য দখলদারদেকে লিখিত ও মৌখিকভাবে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন। নির্দেশ অমান্য করে অবৈধ দখলদাররা দোকান নির্মানের কাজ চালিয়ে যেতে থাকলে,গত ০৪ ফেব্রয়ারী বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভুমি) কানিজ আফরোজ ঘটনাস্থলে গিয়ে নির্মানাধিন স্থাপনা ভেঙ্গে দেন। এরপর অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করাকে কেন্দ্র করে অবৈধ দখলদাররা বেতদিঘি ইউনিয়ন ভূমি কর্মকর্তার অফিস কক্ষে ঢুকে হামলা ও অফিসের আলমারী ভাংচুর করে কাগজ পত্র তছনছ করেন এবং অফিস সহায়ক আমজাদ হোসেনসহ হাটের টোল আদায়কারী বেলাল হোসেনকে মারপিট করেন। এঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো.আব্দুস সাদেক বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই ওই হামলাকারী অবৈধ দখলদারদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। একইসাথে হাট ইজারাদার আমিনুল ইসলামও একটি অভিযোগ দায়ের করেন।
মামলার বাদি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাদেক বলেন, হামলাকারীরা ভূমি অফিসের সরকারী ফাইলপত্রসহ অফিসে থাকা খাজনা আদায়ের নগদ টাকা ছিনতাই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র করে নিয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন, হাট চান্দিনায় কিছু লোকজন অবৈধভাবে পাকাঘর স্থাপনা তৈরীর কাজ করছে এমন খবর পেয়ে তাদেরকে কয়েকবার স্থাাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তারা নির্দেশ অমান্য করে স্থাপনা তৈরীর কাজ করেন। হাট চান্দিনার ঢিপিতে সরকারী লিজ ছাড়াই স্থায়ীভাবে কোনো নির্মাণ কাজ করা সম্পুর্ন বেআইনী। তাই তাদের স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম বলেন বেআইনী জনতা দলবদ্ধ হয়ে ভূমি অফিসে প্রবেশ করে সরকারী কাজে বাধাঁ প্রদান ও নগদ টাকা চুরি এবং প্রাণ নাশের হুমকি প্রদানের অপরাধে,অবৈধ দখলদারদের বিরুদ্ধে থানায় একটি মমলা দায়ের হয়েছে। একই সাথে হাট ইজারাদার একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET