, , ,

শিরোনামঃ-




অভিযান ক্লাব’র পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচী

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১০ ২০২১, ২১:০৬ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 মিরসরাই উপজেলার সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘অভিযান ক্লাব’র  উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার (১০সেপ্টেম্বর) সকালে  জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ইং উপলক্ষে উপজেলার পশ্চিম জোয়ার ফেনী নদীতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন হয়। কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম রাজিয়া কর্পোরেশন ও নভো লজিস্টিক এর স্বত্বাধিকারী সিকান্দার হাসান রিমন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের পৃষ্ঠপোষক ও ১নং করেরহাট ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ শহিদুল্লাহ, সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মিল্টন, সভাপতি আমিনুল হক সজীব, সাধারণ সম্পাদক রিপন কুমার দাশ, কার্যকারী পরিষদ সদস্য সোলেমান উদ্দিন বাদশা, কার্যকারী পরিষদ সদস্য নূর উদ্দিন, কর্মসূচীর পৃষ্ঠপোষক সিকান্দার হাসান রিমন, সাবেক কার্যকারী পরিষদ সদস্য শামছুদ্দিন পারভেজ, সাবেক সহ সাধারণ সম্পাদক সফিউল আজম সোহান, সহ-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন জুয়েল, প্রচার সম্পাদক হাছান আলী, কোষাধক্ষ্য ইমাম হোসেন, সাহিত্য ও সামাজিক সম্পাদক মাইন উদ্দিন রিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক আবিদ ভূঁইয়া, সদস্য জেনিস, আকবর, ফয়সাল, আরাফাত, শোভন প্রমুখ ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET