২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আওয়ামী লীগ সরকার ইসলামের জন‌্য অবদান রেখে যাচ্ছে-এম‌পি হা‌বি‌বে মিল্লাত




আওয়ামী লীগ সরকার ইসলামের জন‌্য অবদান রেখে যাচ্ছে-এম‌পি হা‌বি‌বে মিল্লাত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ২৪ ২০২৩, ১১:৪৯ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলা‌দেশ আওয়ামী লীগ সরকার ইসলামের খেদমতে যে অবদান রেখে যাচ্ছে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। তি‌নি ব‌লেন, অনেকে না বুঝে ইসলা‌মের বিরু‌দ্ধে অপপ্রচার ক‌রে থাকেন, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। আপনারা ইসলামের পথ প্রর্দশক, রিফ্রেসার্স কোর্সে অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে সমাজ, দেশ ও জাতির উন্নয়নে। আজ বেলা ১১ টার দি‌কে দারুল আরকাম ইব‌তেদা‌য়ি মাদ্রাসার শিক্ষকগ‌ণের রিফ্রেসার্স প্রশিক্ষন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মাদ ফারুক আহমেদের সভাপতিত্বে বি‌শেষ অ‌তি‌থি হিস‌া‌বে বক্তব্যে রা‌খেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা, কাওয়া‌কোলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মু‌ন্সি প্রমুখ। অনুষ্ঠা‌নে ৩২ দারুল আরকাম ইব‌তেদা‌য়ি মাদ্রাসার শিক্ষকদের রিফ্রেসার্স প্রশিক্ষন প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET