আগৈলঝাড়া প্রতিনিধিঃবরিশালের আগৈলঝাড়া বাজারে অবৈধ বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে জাবেদ খান নামে এক ছেলে আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার (০৮ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। জাবেদ খান(১৪) আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি এলাকার মিজান খানের ছেলে। জাবেদ বাজারে লেবু বিক্রি
করার জন্য বাজারে আসে। তার হাতে থাকা ছাতা ব্রিজ থেকে পরে যায়। ছাতা উঠতে গেলে ওখানে অবৈধ বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে খালের মধ্যে পরে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে জাবেদ খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্থানীয় সূত্রে আরো জানাযায়, অবৈধ ভাবে কমল দাসের মুদির দোকানের নিচ থেকে স্বপন মুদির দোকানদার এবং মনিন্দ্র ফলের
দোকানদার অবৈধ ভাবে বৈদ্যুতিক লাইন নেওয়ার কারনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে জাবেদ খান আহত হয়েছে। হাসপাতালের ডাক্তার বখতিয়ার আল মামুন বলেন, প্রাথমিক চিকিৎসা দেয়র পরে জাবেদ খানের অবস্থা খারাপ দেখে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।









