, , ,

শিরোনামঃ-




আজ শপথ  নিলেন তাহিরপুরের ৭ ইউপি চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ০১ ২০২২, ২১:৫০ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজ শপথ নিলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সাত ইউনিয়নের  নবনির্বাচিত চেয়ারম্যানগণ।
সুনামগঞ্জ  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ (১ মার্চ মঙ্গলবার ) বিকেল ৪ টার সময় তাহিরপুর উপজেলার নবনির্বাচিত সাত ইউনিয়ন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তগণ।
শপথ নেওয়া সাত ইউপি চেয়ারম্যান হলেন তাহিরপুর সদর ইউনিয়নে মো. জুনাব আলী, বাদাঘাট ইউনিয়নে মো. নিজাম উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়নে মো. মাসুক মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়নে ইউনুছ আলী, শ্রীপুর উত্তর ইউনিয়নে আলী হায়দার, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে আলী আহমদ মুরাদ ও বালিজুরী ইউনিয়নে আজাদ হোসাইন।
শপথ শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত সাত ইউপি চেয়ারম্যানগনকে ফুলেল শুভেচ্ছা জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET