, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে বিশ^ পরিবেশ দিবস পালিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৫ ২০২৫, ১৮:৫৪ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ প্লাস্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনি সময় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ^ পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার ( ২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং দিবসটির মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ, আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান প্রমুখ। বক্তাগণ পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET