, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে নাইট্রোজেন ক্যান সরবরাহকারীর জরিমানা




আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে নাইট্রোজেন ক্যান সরবরাহকারীর জরিমানা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২৪, ১৫:৩৩ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে নাইট্রোজেন ক্যান ( গাভীর কৃত্রিম প্রজনন বীর্য সংরক্ষন ) সঠিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষন না করা ও গাভী পালনকারীদের সাথে প্রতারণার কারণে ভ্রাম্যমান আদালত নাইট্রোজেন ক্যান সরবরাহকারীকে জরিমানা করেছেন। রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাধানগর বোর্ড অফিস বাজারে নাইট্রোজেন ক্যান সরবরাহ করার সময় ভ্রাম্যমান আদালত সরবরাহকারীকে হাতেনাতে আটক করে, সাথে সাথে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। নাইট্রোজেন ক্যান সরবরাহকারী ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মোঃ মুকুল এর পুত্র রাসেল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, ভ্যাটেরিনারি সার্জন ডা. সোহাগ রানা, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাজমুল হক প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET