, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণের সমাপনী

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২১, ২০:৩৮ | 1225 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমুহের অফিস প্রধান ও অফিস সহকারীদের কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষনা করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)’র আর্থিক সহায়তায় , মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা স্থায়ী কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের আয়োজনে গত ২৫ জানুয়ারি ২০২১ সকালে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের ৩য় তলায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমুহের অফিস প্রধান ও অফিস সহকারীদের কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ সোমবার ১লা ফেব্রুয়ারি ২০২১ বিকেলে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষনা করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন। আইসিটি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান অফিস পরিচালনায় কম্পিউটার প্রশিক্ষনের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য রেখে কম্পিউটার প্রশিক্ষনের সমাপ্তি ঘোষনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভা:প্রা:) কাজী ফজলে বারী সুজা। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব চন্দ্র রায় ও সাতখামার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রায়হান। এসময় অন্যদের মধ্যে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম, প্রশিক্ষক বোদা উপজেলা আইসিটি কর্মকর্তা শাকিল আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সহ প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET