, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে টিসিবি ডিলারের মাধ্যমে পিয়াজ বিক্রি উদ্বোধন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০১৯, ১৭:৫৪ | 1051 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনমোদিত টিসিবি ডিলারের মাধ্যমে ৪৫/- টাকা কেজি দরে পিয়াজ বিক্রি শুরু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে পিয়াজ বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, বণিক সমিতির সভাপতি ও সম্পাদক এবং টিসিবি’র ডিলার কমলেশ চন্দ্র ঘোষ, জামিলুর রেজা মানিক সহ অনেকেই। পিয়াজ বিক্রির সময় ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে পুলিশি নিরাপত্তা ছিল প্রশংসনীয়। তথ্যমতে উপজেলার ৫ জন টিসিবি ডিলারের মাধ্যমে ১৮ মেঃ টন পিয়াজ প্রতি কেজি ৪৫/- টাকা দরে বিক্রি করা হচ্ছে। এতে প্রতিজন ক্রেতা ২ কেজি করে পিয়াজ ক্রয় করতে পারবেন।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET