, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ




আটোয়ারীতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২২, ১৮:৫৩ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয়,ঠাকুরগাঁওয়ের উদ্যোগে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার ( ৯ নভেম্বর) দুপুরে উপজেলার আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে জনসচেতনতামুলক আলোচনা, জরুরী প্রয়োজনে সহযোগিতার নম্বর সমুহ ব্যবহার করা,বিদ্যালয়ের সততা স্টোর ব্যবহার করা , বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধ সম্পর্কে আলোচনা শেষে দু’টি বিদ্যালয়ের মোট ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে পৃথক পৃথক ভাবে শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিতরণকৃত শিক্ষা উপকরণগুলো হলো, স্কুল ব্যাগ, ছাতা, স্কেল, খাতা, টিফিন বক্স, কলম দানী ও জ্যামিতি বক্স। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন ও মোঃ আব্দুল কুদ্দুশ , সহকারী শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET