পঞ্চগড়ের আটোয়ারীতে ‘সোনালী ব্যাংক লিমিটেড’ লকডাউন ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন। সোনালী ব্যাংক লি: এর ক্যাশ ইনচার্জ মোঃ সুলতান আলীর কোভিড-১৯ পজেটিভ হওয়ায় এবং আরো কয়েকজন কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দেয়ায় উপজেলা প্রশাসন লকডাউনের সিদ্ধান্ত নেন।
সুত্র জানায়, সোনালী ব্যাংক লি: আটোয়ারী শাখার ক্যাশ ইনচার্জের কোভিড-১৯ পজেটিভ হওয়ায় উ প্ররিত হওয়ায় এবং ম্যানেজার সোনালী ব্যাংক আটোয়ারী শাখা ,পঞ্চগড় এর ১২ জুলাই ২০২০ তারিখের এসবি ক্ত শাখার কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের করোনা ভাইরাস সনাক্ত করনের নিমিত্তে নমুনা পরীক্ষার জন্য ে /আটোয়ারী/সংস্থাপন/পি-৩৬৭ নং স্মরক পত্র মোতাবেক অত্র শাখার কার্যক্রম আগামী ১৬ জুলাই ২০২০ তারিখ পর্যন্ত লকডাইন ঘোষনা করেছেন উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, আজ ১২ জুলাই সোনালী ব্যাংক লি: আটোয়ারী শাখার ১২ জন কর্মকর্তা কর্মচারীর কোভিড-১৯ সংক্রমন পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্টের ফলাফল পেলেই সনাক্ত নিশ্চিত করা যাবে।









