, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আশুলিয়ায় মাইটিভির প্রতিনিধির ওপর সন্ত্রাসি হামলা: সুষ্ঠু বিচার দাবি করেছে বিএমএসএফ




আশুলিয়ায় মাইটিভির প্রতিনিধির ওপর সন্ত্রাসি হামলা: সুষ্ঠু বিচার দাবি করেছে বিএমএসএফ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০১৯, ১২:৪২ | 1131 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রেস বিজ্ঞপ্তি-  মাই টিভির সাভার প্রতিনিধি আব্দুল্লাহ আল ওয়াহিদ সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসি হামলা ও কিলঘুষিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে আশুলিয়া থানা ছাত্রলীগ শামিম ও তার ক্যাডাররা এ হামলা চালায়। বর্তমানে তিনি স্থানীয় ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। সন্ত্রাসিরা তার ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে ভাংচুরের চেষ্টা চালায়।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। শুক্রবার বিকেলে বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়। অন্যথায় কঠোর আন্দোলনেরও হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
বিএমএসএফ আশুলিয়া কমিটির তথ্যমতে, মাইটিভির প্রতিনিধি সংবাদ সংগ্রহ করতে পাথালিয়া ইউনিয়নের কুড়গাঁও এলাকায় গেলে আশুলিয়ায় থানা ছাত্রলীগের সভাপতি শামীম ও তার পালিত ক্যাডার বাহিনীরা সাংবাদিক আব্দুল্লাহ আল-ওয়াহিদের ওপর হামলা চালায়। এ হামলায় প্রজন্মলীগের ঢাকা জেলা সভাপতি মোঃ ওয়াহেদূর রহমানও গুরুত্বর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক আব্দুল্লাহ আল ওয়াহিদ ও প্রজন্মলীগের সভাপতি ওয়াহেদূর রহমান কে উদ্ধার করেন।
এ ঘটনায় আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামাীম কে আটক করেন। তবে তাকে ছেড়ে দেয়া হচ্ছে বলে একটি সূত্র দাবি করছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET