, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত




ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২১, ২০:১৩ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোরব) সন্ধায় পৌরশহেরর চৌমাথা মোড় হাজেরা-নিজাম উদ্দিন সুপার মার্কেটের (২য় তলায়) উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রবিউল হোসেন পাতা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাপা নেতা জিল্লুর রহমান খাজা, আতোয়ার রহমান, আব্দুল মতিন, ফরহাদ হোসেন, জাঙ্গীর আলম জিল্লুর, আব্দুল মান্নান সরকার, মোস্তাফিজার রহমান স্বপন, তোতা মিয়া, ফারুক হোসেন, সাইফুল ইসলাম, তাজুল ইসলাম খাজা, রোস্তম আলী, নাশিদ সরকার, হোসেনপুর ইউনিয়ন জাপা নেতা আব্দুল আজিজ ও মতিয়ার রহমান প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে এ উপজেলার ৬ ইউনিয়নে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে বিভিন্ন দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদানসহ জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET