, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ পলাশবাড়ীর ৬ ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী হলেন যারা




ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ পলাশবাড়ীর ৬ ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী হলেন যারা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২১, ১৫:১৩ | 1014 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তৃতীয়ধাপে ঘোষিত তফশীল অনুয়ায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ ইউনিয়ন এলাকায় লাঙ্গল প্রতীক প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীন।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা হলেন, হোসেনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু, মহদীপুর ইউনিয়নে উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান মো. আলমগীর মন্ডল, বেতকাপা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মোস্তা, পবনাপুর ইউনিয়নে একমাত্র মহিলা প্রার্থী মোছা. আর্জিনা আক্তার খুকি, মনোহরপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মাজেদ মিয়া ও হরিনাথপুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান মো. রুহুল আমিন কবীর চৌধুরী রুষো।
তৃতীয়ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET