সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ শরিফ উস সাঈদ কপোতসহ জেলা বিএনপির নেতাকর্মী, সাংবাদিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, খ.ম. রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, দৈনিক যমুনার কথা’র সম্পাদক ও প্রকাশক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মো. আব্দুস সাত্তার।
এ ছাড়া জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক ও সাংবাদিক শেখ মো. এনামুল হক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজাহান আলী সাজা, সাধারণ সম্পাদক হিল্টন খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কলেজের খেলার মাঠটি উন্নত হলে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ বাড়বে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও মাঠটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে মাঠ উন্নয়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ দেখা গেছে।









