, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঈদ পর্যন্ত বন্ধ থাকবে চৌদ্দগ্রাম উপজেলার সব শপিং সেন্টার




ঈদ পর্যন্ত বন্ধ থাকবে চৌদ্দগ্রাম উপজেলার সব শপিং সেন্টার

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৭:৫৯ | 1085 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঈদুল ফিতর পর্যন্ত বন্ধ থাকবে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে অবস্থিত সব শপিং সেন্টার। তবে ওষুধ দোকান ২৪ ঘন্টা, মুদি, মাছ, মাংস ও সবজি দোকান দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। রোববার উপজেলা সহকারী কমিশনার ভুমি কার্যালয়ে বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি আল আমিন সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মাহফুজ আলম, সৈয়দ আহাম্মদ খোকন, চৌদ্দগ্রাম বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় পৌর মেয়র মিজানুর রহমান বলেন, ‘আগে জীবন, পরে জীবিকা’-এই শ্লোগানে আমরা সবাই একমত পোষন করে সোমবার থেকে ঈদুল ফিতর প্রর্যন্ত সব শপিং সেন্টার বন্ধ রাখার সিদ্বান্ত গ্রহন করা হয়েছে।
এদিকে করোনা প্রতিরোধে শপিং সেন্টার বন্ধের ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET