, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু’কে সংবর্ধনা




উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু’কে সংবর্ধনা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০১ ২০২২, ১৭:২৪ | 763 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানে এগ্রিকালচারালি ইম্পর্ট্যান্ট পারসন (এআইপি) সম্মাননা পদক পাওয়ায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালুকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন। রবিবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ সাদেক হোসেন ভ‚ঁইয়া। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
অনুষ্ঠান শুরুতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সংবর্ধিত অতিথি উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালুকে ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদুল্লাহ মজুমদার স্বপনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি আবুল খায়ের আবু।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদ কুমিল্লা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুল হক, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক পরিষদ সভাপতি আবুল কালাম আজাদ, বাশিস (রনি) উপজেলা সভাপতি আবুবক্কর ছিদ্দিক লিটন, বাশিস উপজেলা সভাপতি তুলাতুলি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রুহুল আমিন, বেগম জামিলা প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ধাতীশ্বর স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, মাষ্টার আবুল খায়ের বিএসসি, সহকারী শিক্ষক সালাউদ্দিন, শামিমা আক্তার, সায়েদ হোসেন ফিরোজ, মোস্তফা কামাল মনির প্রমুখ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET