১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরীর সম্মাননায় মুগ্ধ হলেন আলেম সমাজ




উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরীর সম্মাননায় মুগ্ধ হলেন আলেম সমাজ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২০, ২১:০১ | 1157 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতিতে ছাগলনাইয়া উপজেলার সকল শ্রেনি পেশার লোকজনের মাঝে দেখা দিয়েছে অর্থ সংকট। এ অর্থ সংকট বিশেষ করে নিম্ন আয়ের লোকজন এবং মধ্যবিত্ত পরিবারের জনসাধারণের মাঝে চরম আকার ধারন করেছে। এমন পরিস্থিতিতে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল তার নির্বাচনি এলাকার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের কর্মহীন, অসহায় এবং মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ অনুদান প্রদান করছেন। সম্প্রতি “কুইক রেসপন্স টিম” নামক একটি সংগঠন গঠন করে তিনি উপজেলা প্রত্যন্ত অঞ্চলের জনগণের মাঝে পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী কিংবা নগদ অর্থ। গণ পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় এ উপজেলার জনসাধারণের চিকিৎসা সেবা দিতে এবং ত্রাণ সামগ্রী পৌছে দিতে ২৪ ঘন্টার জন্য নিজস্ব অর্থায়নে রেখেন এম্বুলেন্স। অব্যাহত রেখেন ত্রাণ বিতরণ। এবার ছাগলনাইয়া উপজেলার আলেম সমাজের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিভিন্ন বেসরকারী মাদ্রাসার শিক্ষক ও মসজিদের মোয়াজ্জেমদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী উপহার স্বরুপ হাতে তুলেদেন উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী। উপজেলা পরিষদ হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে আলেমদের চেয়ারে বসিয়ে নিজের হাতে এ উপর সামগ্রী হাতে তুলে দেন সোহেল চৌধুরী। এমন দৃশ্য দেখে উপস্থিত আলেমগণ সোহেল চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলেমদের দাবি এমন সম্মাননা আগে কারো নিকট থেকে পাননি তারা। এসময় করোনাভাইরাস থেকে মুক্তি কামনা করে দেশ ও বিশ্ব মানবতার জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET