, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • একাত্তর টিভির সাংবাদিক শাহীন আলীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারক চক্রের টাকা দাবি।




একাত্তর টিভির সাংবাদিক শাহীন আলীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারক চক্রের টাকা দাবি।

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২৪, ২২:৫৮ | 786 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়া একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহীন আলীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে অজ্ঞাত প্রতারক চক্রের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহীন আলী কুষ্টিয়া মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮৯৫) দায়ের করেছেন।
এ ব্যাপারে শাহীন আলী বলেন, তার ব্যাক্তীগত (০১৭১১১৬৫১০৭) হোয়াটসঅ্যাপ মোবাইল নং এক প্রতারক চক্র হ্যাক করে ২০শে জানুয়ারী ২০২৪ দুপুর ১ ঘটিকার সময়, হ্যাক হয়ে যাওয়ার পর থেকে পরিচিত ও অপরিচিত জনদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে (০১৮২২১৪৩৪৩১ পার্সোনাল বিকাশ) নাম্বারে মোটা অংকের টাকা চেয়ে ম্যাসেজ করতে থাকে, পরবর্তীতে আমার কাছে পরিচিতজনরা আমার ব্যাক্তিগত মোবাইল নাম্বারে কল করে টাকা চাওয়ার বিষটি জানতে চাই তখন আমি বুঝতে পারি আমার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে, দ্রুত আমি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ্) মো: তারেক জুবায়ের শরণাপন্ন হয়ে, তার সহযোগীতায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ্ মাহফুজুল হক চৌধুরী ও আইসিটির সহযোগীতায় হোয়াটসঅ্যাপটি নিয়ন্ত্রণে আসে। পরে সন্ধ্যায় মিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, একাত্তর টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শাহীন আলীর হোয়াটসঅ্যাপ প্রতারক চক্রের কবলে পড়েছে। শাহীন আলী বাদী হয়ে শনিবার সন্ধ্যায় থানায় একটি জিডি করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET