, , ,

শিরোনামঃ-




একাদশ জাতীয় সংসদে ছাগলনাইয়ার দুই নারী এমপি

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০১৯, ২২:৪২ | 1145 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরী
।।
একাদশ জাতীয় সংসদে নেতৃত্ব দেবেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দুই নারী। দু’জনের বাবার বাড়ী ছাগলনাইয়া পৌর এলাকায়। ফেনী-১ সাংসদীয় আসনে (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মহাজোট মনোনীত প্রার্থী জাসদ নেত্রী শিরীন আখতার নির্বাচিত হন। শিরীন আখতারের বাবার বাড়ী ছাগলনাইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড পুর্ব ছাগলনাইয়া গ্রামে। অন্যদিকে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে (ফেনী-১,২ ও ৩) জাতীয় পার্টি থেকে  মনোনয়ন পেয়েছেন নাজমা আখতার। সাবেক রাষ্ট্রপতি জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ বুধবার ওই মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। নাজমা আখতারের বাবার বাড়ী ছাগলনাইয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড উত্তর পানুয়া গ্রামে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET