৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ওসমান হাদির মৃত্যুতে জনতা পার্টি বাংলাদেশের শোকবার্তা।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২৫, ১৬:৩৯ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর প্রধান সমন্বয়ক ও জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন এবং ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আসাদুজ্জামান।
আজ এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ বিরোধী এক বলিষ্ঠ কণ্ঠস্বর৷ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি যুব সমাজকে নেতৃত্ব দিয়েছেন ফ্যাসিবাদ, অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে একত্রিত করতে। তার তারুণ্যদীপ্ত কন্ঠ এখনো আমাদের কানে বাজে। ওসমান হাদির মত যুবকেরাই শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দাঁড়াতে হয়। ওসমান হাদি রাষ্ট্র ও সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। আমরা তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
তারা আরো বলেন, তিনি একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা করে আসছিলেন। নির্বাচনী প্রচার কাজ করার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যু দেশের নড়বড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির করুন অবস্থা নির্দেশ করে। আমরা চাই না আর কোন তাজা প্রাণ এভাবে ঝরে যাক। সরকারের প্রতি আমাদের অনুরোধ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করে তারা যেন জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করেন।
আমরা ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। অনতিবিলম্বে যেন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নিকট দাবি জানাচ্ছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET