, , ,

শিরোনামঃ-




কক্সবাজার ও টেকনাফে আরও দুইজনের করোনা শনাক্ত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২০, ১৬:৪৪ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি। 
কক্সবাজারে জেলায় নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের একজনের বাড়ি কক্সবাজার শহরের রুমালিয়াছড়া এলাকায় অন্যজনের বাড়ি টেকনাফ উপজেলায়। এনিয়ে কক্সবাজার জেলায় ৮ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হলো।
নতুন শনাক্ত হওয়া দুইজনের মধ্যে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার আবু ছিদ্দিক প্রাথমিক বিদ্যালয়ের কাছের আবু ছৈয়দের ছেলে শাহআলম। তিনি গত ১৮ এপ্রিল কৌশলে ঢাকা থেকে কক্সবাজার আসেন। টেকনাফে শনাক্ত হওয়া নুরুল আলম (২২) টেকনাফ সদরের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৪ এপ্রিল) ৭২ জন সন্দেহভাজন রোগীর টেষ্টে দুইজনের করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়।
গত ২৪ দিনে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬৮৬ জন সন্দেহভাজন রোগীর করোনা টেষ্ট হয়েছে। এদের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। করোনা পজিটিভ পাওয়াদের মধ্যে কক্সবাজার জেলার ৭ জন ও পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির একজন।
এরা প্রত্যেকেই জেলার বাইরে থেকে এসে করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের অধিকাংশ এসেছেন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া  এবং ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET