, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা ভাইরাস আতংকে সচেতনতা সৃষ্টি ও পরিস্কার পরিচ্ছন্নতায় গাইবান্ধা পৌরসভার তৎপরতা




করোনা ভাইরাস আতংকে সচেতনতা সৃষ্টি ও পরিস্কার পরিচ্ছন্নতায় গাইবান্ধা পৌরসভার তৎপরতা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ৩০ ২০২০, ১৯:২২ | 895 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

করোনা ভাইরাস আতংকে সচেতনতা সৃষ্টি ও পরিস্কার-পরিচ্ছন্নতায় গাইবান্ধা পৌরসভার মেয়রের নেতৃত্বে কাউন্সিলররা ব্যাপক কর্মতৎপরতা চালাচ্ছেন।
এব্যাপারে পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের সাথে কথা বলে জানা গেছে, গাইবান্ধা জেলা শহরসহ পৌর এলাকায় করোনা ভাইরাস আক্রান- সন্দেহে যে সমস্ত রোগীদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের প্রতিটি বাড়িতে প্রয়োজনীয় খাবার, ওষুধপত্র প্রতিদিন নিয়মিত সরবরাহ করা হচ্ছে। এছাড়া জীবানু নাশক মিশ্রিত পানি প্রতিদিন গাইবান্ধা শহরের সড়কগুলোতে ছিটানো হচ্ছে। যাতে পৌর এলাকার সড়কগুলো ধুলাবালি এবং জীবানু মুক্ত থাকে। এছাড়া প্রতিদিন ময়লা-আবর্জনায় পৌরসভার কর্মীরা জীবানুনাশক স্প্রে করছেন। তদুপরি গাইবান্ধা পৌরসভার তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবানুনাশক পানি দিয়ে পৌর এলাকার আবর্জনা, সড়কসহ বিভিন্ন এলাকায় সেপ্র করছে।
এছাড়াও পৌরসভার পক্ষ থেকে শ্রমজীবি ও কৃষিজীবি কর্মহীন দরিদ্র মানুষদের খাদ্য এবং আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তদুপরি পরিবেশ দূষণ ও করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে ইতোমধ্যে গাইবান্ধা পৌর পার্কটি লকডাউন করা হয়েছে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিদিন পৌরসভার পক্ষ থেকে মাইকিং এবং লিফলেট বিতরণ করে জনগণকে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতন করা হচ্ছে বলেও পৌর মেয়র জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET