, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা ভাইরাস- তাহিরপুরে দুই আধ্যাত্বিক সাধকের ওরশ ও পণর্তীর্থ বন্ধ ঘোষণা




করোনা ভাইরাস- তাহিরপুরে দুই আধ্যাত্বিক সাধকের ওরশ ও পণর্তীর্থ বন্ধ ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২০, ১৯:০৮ | 982 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুরে দুই আধ্যাত্বিক সাধক শাহ আরেফিন (র.) ওরশ ও পণর্তীর্থ মহাবারণী গঙ্গা¯œান করোনা ভাইরাসের কারণে মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারের মতো বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরী এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডিডিএলজি মোহাম্মদ এমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ সামস উদ্দিন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পংকজ দে, ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, পূজা উদযাপন কমিটি পরিষদের সভাপতি এডভোকেট বিমান রায়, বিজয় তালুকদার বিজূ, এডভোকেট বিশ্বজিত রায়, বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, শাহ আরেফিন (র) ওরশ কমিটির সদস্য সচিব আলম সাব্বির প্রমুখ। এ ছাড়াও মুসলিম হিন্দু দুই সম্প্রদায়ে বিভিন্ন স্থরের নেত্রীবৃন্ধ উপস্থিত ছিলেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, করোনা ভাইরাসের কারণে মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারের মতো শাহ আরেফিন (র.) ও গন্না¯œাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET