, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে গুইমারা উপজেলা ছাত্রলীগ




করোনা সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে গুইমারা উপজেলা ছাত্রলীগ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০২০, ১৬:২৫ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্বব্যাপি প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে গুইমারা উপজেলা ছাত্রলীগ।
সোমবার(২৫মার্চ)সকালে উপজেলা ছাত্রলীগ ও সদর ছাত্রলীগের যৌথ উদ্যোগে গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনামুলক এ কার্যক্রম পরিচালনা করা হয়।উপজেলার ছাত্রলীগের পক্ষথেকে বিভিন্ন স্থানে পথচারী,সিএনজি চালকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে ১ হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার,হ্যান্ড ওয়াশ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তারা।
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান জয় ও সাধারণ-সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে অনুষ্ঠিত গুইমারা উপজেলা ছাত্রলীগের সচেতনামুলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সদর ইউ,পি চেয়ারম্যান মেমং মারমা,সাংগঠনিক সম্পাদক রামপ্রæচাই চৌধুরী,প্রচার সম্পাদক পলাশ চৌধুরী,উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ সোম ,যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিজন।তাছাড়া গুইমারা সদর ইউনিয়ন ছাত্রলীগ ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহন করেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা বলেন,জনবহুল দেশে প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রামণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা।জনসচেতনতার জন্য বাংলাদেশ ছাত্রলীগের এমন উদ্যোগ প্রশংসনীয়।তিনি বলেন,কিছু অসাধু ব্যবসায়ী স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে।বাজারে এসব প্রস্তুতিমূলক পণ্য পাওযা যাচ্ছে না।ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ এসব কিনতে পারছেন না।গুইমারা উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিজ নিজ অবস্থান থেকে সকলের পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রধান করেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET