, , ,

শিরোনামঃ-




করোনার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হতে পারে

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মার্চ ২৯ ২০২১, ২০:১৫ | 1008 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ১১টি পৌরসভায় আগামী ১১ এপ্রিলের ভোট স্থগিতের সিদ্ধান্ত আসতে পারে। তবে ওইদিন লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানান, সোমবার (২৯ মার্চ) জরুরি বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এতে যে আলোচনা হয়েছে, তাতে আগামী ১১ এপ্রিলের ইউপি ও পৌরভোট স্থগিতের পক্ষে কমিশন। আর লক্ষ্মীপুর-২ আসনের ভোট অনুষ্ঠানের পক্ষে।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল বাতেন বলেন, আমরা মন্ত্রণালয় থেকে চিঠি আসায় জরুরি বৈঠকে বসেছিলাম। কোনো সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক আলোচনা হয়েছে।

ভোট হলে লক্ষ্মীপুর-২ আসনেরটা হতে পারে। আর ইউপি ও পৌরসভার ভোট স্থগিত হতে পারে। তবে সেটা আগামী ১ এপ্রিল বৈঠক করে সিদ্ধান্ত দেবে কমিশন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ এপ্রিল ৩৭১টি ইউপি ও ১১টি পৌরসভায় ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। গত বছরও করোনার কারণে বেশ কিছু নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। সূত্র-বাংলা নিউজ২৪

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET