কুমিল্লার নাঙ্গলকোটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আফসার উদ্দিন (৩৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার ঢালুয়া ইউপির চৌকুড়ি গ্রামের নিজ বাড়ীতে তিনি মারা যান। স্বাস্থ্য বিধি মেনে সকাল ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় সূত্র জানা যায়, আফসার উদ্দিন চট্টগ্রামের কুমিরা এলাকার বেসরকারি প্রতিষ্ঠান কেডিএস কোম্পানিতে ইলেক্ট্রিশিয়ান হিসেবে চাকুরী করতেন। তিনি তার কর্মস্থলে করোনায় আক্রান্ত হয়ে গত বুধবার নিজ বাড়িতে চলে আসেন। সোমবার রাতে তিনি মারা যায়। তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসআই আনোয়ার হোসেন খন্দকার সঙ্গীয় ফৌর্সসহ ইসালামীক ফাউন্ডেশনের দাফন টিম তার দাফন সম্পন্ন করেন।
Please follow and like us:









