, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কলারোয়ার গয়ড়া বাজারে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি




কলারোয়ার গয়ড়া বাজারে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০১৯, ১৮:৩৬ | 1066 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কলারোয়ায় ৪৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে এ টিসিবির পেঁয়াজ বিক্রয়ের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন গয়ড়া বাজার কমিটির সভাপতি ডা. আজহার হোসেন, সাধারণ সম্পাদক শহর আলী, ইউপি সদস্য অলিয়ার রহমান, আব্দুস সালাম, গফুরুননেছা, আওয়ামীলীগ নেতা হারুন অর রশীদ প্রমুখ। উল্লেখ্য, টিসিবির পণ্য ন্যায্য মূল্যে বিক্রয়ের প্রতিশ্রুতি নিয়ে গয়ড়া বাজারের ডিলার মের্সাস শাহিদা বীজ ভান্ডারের আজারুল ইসলাম জানান, পাঁচ হাজার কেজি পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছেন। ফারুক হোসেন, সাব্বির হোসেন, আবু রায়হানসহ কয়েজজন ক্রেতারা জানান,গত কয়েক মাস পর ক্রয়ক্ষমতার মধ্যে পেঁয়াজ কিনতে পেরে আমরা খুশি। শুধু টিসিবির মাধ্যমেই নয়, খোলা বাজারের প্রতিটি দোকানে পেঁয়াজের দাম সহনশীল হোক সেই প্রত্যাশা করি কারণ ফসলী মাঠে ইতোমধ্যে পেঁয়াজ উঠা শুরু হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET