, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কলারোয়ার সোনাবাড়ীয়া ও চন্দনপুর ইউনিয়নে ভিজিডি’র চাউল বিতরণ!




কলারোয়ার সোনাবাড়ীয়া ও চন্দনপুর ইউনিয়নে ভিজিডি’র চাউল বিতরণ!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১৫ ২০১৮, ১৯:২০ | 1011 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কলারোয়ার প্রতিনিধিঃ- সাতক্ষীরার কলারোয়ার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন ও ৭নং চন্দনপুর ইউনিয়নে ৪ হাজার ৭শ’ত, ৪৩ জনের মধ্যে ১০ কেজি কার্ডের ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম ও চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি উপস্থিত থেকে পৃথক ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরণ করেন।
এসময় দুই ইউপি চেয়ারম্যানদয় ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতি কার্ড ধারীরা ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে সোনাবাড়ীয়া ইউনিয়নে ২৩২০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। আর চন্দনপুর ইউনিয়নে ২৪২৩ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।
আগামী নির্বাচনে যেন সরকারকে ক্ষমতায় বসাতে পারে সেজন্য তারা উন্নয়নের চিত্র ধারাবাহিকতা রাখার আহবান করেন ইউনিয়নবাসীদের।
চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সচিবসহ, সোনবাড়ীয়া ইউপি সদস্য আরশাদ আলী, আসাদুজ্জামান, হাশেম আলী, কামরুজ্জামান, নূরুল ইসলাম, আনারুল ইসলাম, হাসানুজ্জামান, লিয়াকত গাজী, রফিকুল ইসলাম, রেহেনা পারভীন, শিরিনা খাতুন। চন্দনপুর ইউপি সচিব, ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ, কামাল হোসেন লাভলু, শাহাদাৎ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET