কলারোয়ায় খাদ্যশস্য ক্রায় কমিটির সভা অনুষ্ঠিত: ২৭এপ্রিল থেকে ৫মে পর্যন্ত নির্দিষ্ট আবেদনপত্রের যাচাই-বাছাই করে লটারির মাধ্যমে তালিকাভুক্ত কৃষকের নিকট থেকে বোরো ধান ক্রয়ের নির্দেশ- এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি৷
ফারুক রাজ, কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া উপজেলায় ধান, চাল ও গম সংগ্রহের মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ সভায় সভাপতিত্ব সার্বিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কমিটির উপদেষ্টা ও সাতক্ষীরা-১ আসনের সংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, সমবায় অফিসার নওশের আলী, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুদ্দীন মোড়লসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি সকলের কৃষকের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, কৃষক বাঁচাও কৃষক বাঁচলে দেশ বাঁচবে৷ কৃষিকে টিকিয়ে রাখতে ২৭এপ্রিল থেকে ৫মে পর্যন্ত নির্দিষ্ট আবেদনপত্রের যাচাই-বাছাই করে লটারির মাধ্যমে তালিকাভুক্ত কৃষকের নিকট থেকে বোরো ধান ক্রয় করার নির্দেশনা দেন৷
কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী বলেন, ২৬টাকা কেজি দরে অর্থাৎ বস্তাপ্রতি ১০৪০ টাকা দরে উপজেলায় ১১০১ মে.টন ধান ক্রয়ের লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তালিকা প্রস্তুত করা পর্যন্ত আমাদের দপ্তরের কাজ। এরপর খাদ্য দপ্তরের এখতিয়ার।
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুদ্দীন মোড়ল জানান, চাল ক্রয়ের চিঠি এখনো পাইনি। তবে উপজেলা কৃষি অফিসের দেয়া তালিকা অনুযায়ী লটারির মাধ্যমে ধান ক্রয় করা হবে।









