কলারোয়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং নিয়মিত মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। থানা সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কয়লা ইউনিয়নের কুমারনল গ্রামের বিশু মোল্যার পুত্র শাহিনুর রহমান বাবু (৩২)কে তার বসতবাড়ি থেকে ৩১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ গ্রেপ্তার করে। অপর অভিযানে পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের পুত্র আবু তালেব (৩৮)কে ১০০ গ্রাম গাঁজাসহ পুলিশ গ্রেপ্তার করে। এদিকে, বুধবার নিয়মিত মামলার আসামি সোনাবাড়িয়া গ্রামের কিনু জব্বার (৫৫)কে পুলিশ আটক করেছে। গ্রেপ্তারদের বুধবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানা গেছে।
Please follow and like us:









