কলারোয়ার প্রতিনিধিঃ- সাতক্ষীরার কলারোয়ার বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের পিতা ডাক্তার আব্দুল করীম সরদারের ১৩তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার আজ।
২০০৫ সালের আজকের এই দিনে উপজেলার হুলহুলিয়া গ্রামের ডাক্তার আব্দুল করীম ইন্তেকাল করেন।
বিয়োগান্তক এ দিনে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
মরহুমের পুত্র আশিয়ানা হাউজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু নাসির ডিটু জানান, তাঁর পিতার রুহের মাগফেরাত কামনায় জন্য পারিবারিক উদ্যোগে উপজেলার হুলহুলিয়া গ্রামের বাড়িতে কুরআন খতমের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া মঙ্গলবার বেড়বাড়ি, সাতপোতা, সিংগা, হুলহুলিয়া ও কোমরপুর গ্রামের ১৬টি মসজিদসহ এতিমখানায় পরিবারের পক্ষ থেকে ইফতারীর ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।







