, , ,

শিরোনামঃ-




কাজিপুরে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০১৮, ২১:১৪ | 1062 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এ মালেক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব অফিস।

আটকেরা হলেন- সিংড়াবাড়ী গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. কামরু হাসান (২৫) ও কুড়ালিয়া গ্রামের আকবর আলীর ছেলে আশরাফুল আলম (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জেলার কাজিপুর থানাধীন সীমান্ত বাজার গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা, ১টি মোবাইলসেট ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক দু’জনের বিরুদ্ধে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET